ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

মাহমুদুর রহমান তুরান:

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের সাইফুল শিকদারের স্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা রেললাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই গৃহবধূ রেললাইন ধরে হাঁটছিলেন। প্রায় এক বছর আগে তার ভাঙ্গার কাপুড়িয়া সদরদী গ্রামে বিয়ে হয়েছিল।

ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাপুর আহমেদ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তারের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু

error: Content is protected !!

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :