ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের (ইউপি) ধুরইল হাটের আলোচিত কীটনাশক ব্যবসায়ী মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪জুলাই) মোহনপুর উপজেলার ধুরইল হাটে মেসার্স ভাইবোন টেড্রার্সে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর থানা পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জোবায়দা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন ও শুভ ভৌমিক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

অভিযানে মেসার্স ভাইবোন টেড্রার্সের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার ও নকল এপি নাম্বার ব্যবহার করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধংস করা হয়।

এদিকে স্থানীয়রা নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ভাইবোন টেড্রার্স দীর্ঘদিন যাবত নকল ও ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে।কৃষকেরা আরো বলেন, উপজেলার ধুরইল, কেশরহাট, মৌগাছি, শ্যামপুর ও কামারপাড়া হাটের কীটনাশক দোকানগুলোতে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হলে কৃষকেরা উপকৃত হবে।

অপরদিকে উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :