ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময়

যশোর জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বুধবার (১৫ মে) বিকালে নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড  সংলগ্ন এলাকায় মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। কারো বিপদে কখনো পিছুপা হইনি। জীবনে কখনো হবো না। নির্বাচিত হতে পারলে সদর উপজেলা শতভাগ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। উপজেলাবাসীর যথাযথ মূল্যায়ন করবো।
আয়োজক সংগঠনের পৌর ৩ নং ওয়ার্ডের সভাপতি টিটো শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, রফিকুল ইসলাম রফিক, সদস্য রমজান আলী, পৌর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসিকুর রহমান, ৬ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার দা, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম আলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
মতবিনিময় সভার পর সাধারণ মানুষ এবং পথচারীদের লিফলেট ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন আনোয়ার হোসেন বিপুল। পরে আরবপুর, দেয়াড়া ও রামনগর ইউনিয়নের একাধিক স্থানে সাধারণ মানুষের সাথে পথসভা করেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময়

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :