ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতার সমাধি সৌধের সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ ছাড়া দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে সকাল ১০টায় গণভবন থেকে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান। সেখানে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করে সুধিসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর মাওয়া স্টেশন থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে বেলা ২টায় ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান।

পরে ভাঙ্গার ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে টুঙ্গিপাড়া এসে বিকেল ৪টা ৫৬ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ৫টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৫টা ৩৫ মিনিটে ১ নম্বর গেট থেকে বের হয়ে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।আজ বুধবার (১১অক্টোবর) দুপুরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টুঙ্গিপাড়া ত্যাগ করার পূর্বে আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোপালগঞ্জ জেলা ও সকল উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে গুরুত্ব পূর্ণ মতবিনিময় করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :