ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা, পুলিশ আক্রান্ত, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলাসহ প্রায় ১০টি মামলার পলাতক আসামি আ. মান্নান মাতুব্বরকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বুড়ির বটতলা থেকে ফেরার সময় ডহরনগর ফাঁড়ির একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নিহতের ঘটনায় ২৬ জুলাই ২৯ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা হয়।
মামলার এজাহার নামীয় প্রধান আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর।
এছাড়া তিনি পুলিশের উপর হামলা, আক্রমন ও ১১ আগস্ট বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলাসহ প্রায় ১০টি মামলার আসামী।
সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের বুড়ির বটতলার চায়ের দোকান থেকে ফেরার সময় ডহরনগর ফাঁড়ির একদল পুলিশ আ. মান্নান মাতুব্বরকে গ্রেফতার করে।
মঙ্গলবার বেলা দুইটার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী শেখ বলেন, মান্নান মাতুব্বরের বিরুদ্ধে হত্যা, পুলিশ আক্রান্ত, বাড়িঘর ভাংচুরসহ প্রায় ১০ টি মামলা রয়েছে। তাকে সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বোয়ালমারীতে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :