ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ আখড়ায় কৃষ্ণ মূর্তি পুণ:স্থাপন

ফরিদপুরের বোয়ালমারী পৌর সভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ আখড়া থেকে চুরি যাওয়া ভগবান শ্রী কৃষ্ণ মূর্তি পুণ:স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ধর্মীয় আচারানুষ্ঠানের মাধ্যমে মূর্তিটি পুণরায় স্থাপন করা হয়।

আখড়া সংলগ্ন কামারগ্রাম নিবাসী বিশিষ্ট্যি ধর্মানুরাগী গীরিধারী সাহা চুরি হওয়া বিগ্রহটি পুণ;স্থাপনে সহায়তা করেন। এই সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা আখড়ায় ব্যবহারের জন্য কয়কটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করেন।

ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিগ্রহ পুণ: প্রতিষ্ঠার সময় আখড়ায় দায়িত্বরত সেবায়েত অভিযোগ করে বলেন, স্থানীয় পলাশ বৈরাগী এবং রবিন লস্কর তাকে হুমকি ধমকি দিয়ে তার সাথে নানা ভাবে অসদাচারণ করেছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানায় অভিযোগ দেন সিবু সাহা। তবে হুমকি ধমকির বিষয়টি পলাশ ও রবিন অস্বীকার করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে এই আখড়া থেকে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের মূর্তি খোয়া যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও চুরি হয়।

খোয়া যাওয়ার কয়েক দিন পর আখড়ার নিকটবর্তী এক বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা-গোবিন্দের বিগ্রহটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।

চুরির ঘটনায় গত ২৪ নভেম্বর ২০২০ মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদি হয়ে বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেন। এজাহার নং- ২৭৫৯/২০২০। এরপর থেকে একটি মহল সেবায়েত এবং আখড়ার উপর ক্ষেপে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

আখড়াকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুটি গ্রুপে উত্তেজনা চলছে বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ আখড়ায় কৃষ্ণ মূর্তি পুণ:স্থাপন

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
সিনিয়র রিপোর্টার :