ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে যুবকের পকেট থেকে ইয়াবা বড়ি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাসিব হোসেন (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৩২৪ পিচ ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। সে সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের কৃষক মোকছেদ তালুকদার ওরফে আক্কাচের ছেলে।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সরোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসিব হোসেন ইয়াবা বড়িসহ কাদিরদি বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর অবস্থান করর্ছিল। বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পেরে তার পকেটে থাকা ইয়াবা বড়ি দেখে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে হাসিবকে আটক করে তার কাছ থেকে ৩২৪ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।

এ ব্যাপারে হাসিব হোসেনের বাবা মোকছেদ তালুকদার দাবি করে বলেন, আমার ছেলে বিদেশ যাওয়ার জন্য কাদিরদী এলাকার একজনকে টাকা দিয়েছিল। প্রায় এক বছর ধরে টাকার জন্য ঘোরাঘুরি করছে আমার ছেলে। ছেলেকে এলাকার লোকজন আটকিয়ে পকেটে মাদক ঢুকিয়ে পুলিশে দিয়েছে।

মাদক মামলার বাদি উপপরিদর্শক সরোয়ার হোসেন বলেন, আমি ওই রাতে কাদিরদী এলাকায় টহলরত ছিলাম। এলাকাবাসী ওই যুবককে আটক করে মাদকসহ আমাদের হাতে তুলে দেন। যদি কোন ষড়যন্ত্র থাকে সেটা মামলার তদন্ত কর্মকর্তা দেখবেন। বুধবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বোয়ালমারীতে যুবকের পকেট থেকে ইয়াবা বড়ি উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :