ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে মন্দির থেকে মূর্তি চুরি

ফরিদপুরের বোয়ালমারীর একটি মন্দিরে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে পৌরসভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ মন্দিরে এই চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে মন্দিরের সেবায়িত সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মন্দিরের সেবায়িত সুজিত রাত সাড়ে ১০টার পর মন্দিরের পাশে থাকা তার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজা করতে মন্দিরে গিয়ে দেখেন চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি করে নিয়ে গেছে।

উল্লেখ্য, ১০ নভেম্বর গ্রামটির দুটি হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। এরপর গত রাতে মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি ও মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে মন্দির থেকে মূর্তি চুরি

আপডেট টাইম : ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :