ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

'স্বাধীন দেশে মৌলবাদের কোন জায়গা হবে না' -মুশা মিয়া

বোয়ালমারীতে বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

‘এই মাটিতে মৌলবাদের কোন জায়গা হবে না, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশে মাথাচড়া দিয়ে উঠতে চায়; কিন্তু তাদের উঠতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের ন্যায় সব জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’। গতকাল বুধবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এ সময় তিনি শীত মৌসুমে করোনা মহামারিতে সকলকে সরকারি নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করার অনুরোধ করেন।

উপজেলা হলরুমে ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র মোজাফফার হোসেন বাবলু মিয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন, চতুল ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, দৈনিক সময়ের প্রত্যাশা’র প্রকাশক সাপ্তাহিক আগামীর প্রত্যাশা’র সম্পাদক ও প্রকাশক মুরসিদ আহমেদ সিকদার, সাপ্তাহিক চন্দনা’র সম্পাদক কাজী হাসান ফিরোজ প্রমুখ।

সভায় ৭১ এর মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার নওয়াব উদ্দিন আহমেদ টোকন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

'স্বাধীন দেশে মৌলবাদের কোন জায়গা হবে না' -মুশা মিয়া

বোয়ালমারীতে বিজয় দিবস উদর্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :