ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে প্রথম দিন টিকা নিলো ইউএনও সহ ৫০জন

সারা দেশের সাথে রোববার বোয়ালমারীতেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত বুথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রথম টিকা নিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মচারীসহ অন্যরা টিকা নেন। প্রথম দিন সর্বমোট ৫০জন টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল আলম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, টিকা নেওয়ার জন্য হাসপাতাল চত্বরে তিনটি বুথ নির্মাণ করা হয়েছে। তিনটি বুথে ৩টি টিম কাজ করবে। প্রতি টিমে দুইজন টিকাদান কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক রয়েছে। টিকা দানের পাশাপাশি অনলাইনে নিবন্ধনের জন্যও একটি বুথ স্থাপন করা হয়েছে। টিকা নেওয়ার পরে বিশ্রামের জন্য একটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, উপজেলাবাসীকে উৎসাহ দেওয়ার জন্য তিনি প্রথমে টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর সবাই সুস্থ আছে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে প্রথম দিন টিকা নিলো ইউএনও সহ ৫০জন

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
স্টাফ রিপোর্টারঃ :