ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ইউএনও’র বিরুদ্ধে মাটিখেকোদের বিক্ষোভ 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলার অবৈধ মাটিখেকোরা।
সম্প্রতি কৃষি জমি কেটে পুকুর খনন করায় বেশ কয়েকটি স্থানে ইউএনও কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রতিবাদে উপজেলার এক শ্রেণির মাটিখেকোরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা উপজেলার প্রধান ফটকে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আ’লীগের এক সাবেক সভাপতি এই বিক্ষোভের ইন্ধনদাতা বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিক্ষোভ চলাকালীন সময়ে উপজেলার এক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভে ইন্ধনের তৎপরতা ছিল লক্ষ্যনীয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে সম্প্রতি ইউএনও মো. রেজাউল করিম বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিভিন্ন ধারায় বিভিন্ন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে অবৈধ কাজে ব্যবহৃত জব্দকৃত ট্রলি এবং ভেকু বিনষ্ট করা হয়। এসব ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা একটি পক্ষের ইন্ধনে ঐক্যবদ্ধ হয়ে রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে প্রথমে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের প্রধান ফটক আটকে ইউএনও-র বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর শ্লোগান দেয়।
বিক্ষোভকারীদের অধিকাংশই কৃষি জমির মাটি কেটে পুকুর খননকাজে অংশ নেয়া ভেকুর চালক, মাটি টানার কাজে ব্যবহৃত অবৈধ ট্রলির (খেক্কোর) চালক, হেলপার, ড্রেজার মালিক, ইটের ভাটায় মাটি বিক্রয়কারী এবং নদী খননের সরকারি মাটি অবৈধভাবে বিক্রয়কারীরা।
এ বিক্ষোভে বোয়ালমারী পৌরসভার জনৈক কাউন্সিলর এবং শেখর ইউনিয়ন আ’লীগের এক সাবেক সভাপতির ইন্ধন রয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিক্ষোভ চলাকালীন সময়ে উপজেলার এক শিক্ষা কর্মকর্তার উস্কানি ও তৎপরতাও লক্ষ্য করা যায়। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বোয়ালমারীতে ইউএনও’র বিরুদ্ধে মাটিখেকোদের বিক্ষোভ 

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :