ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিপুল ভোটে এগিয়ে, সহিংসতায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত 

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে  বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা লিপন।
১৬ জানুয়ারী শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় তিনি ৯  হাজার ২৩৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৫ হাজার ৩৫১ ভোটে। আলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮  ভোট।
বিচ্ছিন্ন দুটি সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রে সহিংসতার জন্য কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ৭২২ ভোট।
শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ৮টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা লিপন পেয়েছেন ৯ হাজার ২৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট ও বিএনপি প্রার্থী আব্দুর শুকুর শেখ পেয়েছেন ২ হাজার  ৫৮৭ ভোট।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে জমির আলী, শেখ আজিজুল ইসলাম, জাহাঙ্গীর  হোসেন, মো. মিনাজুর রহমান লিপন মিয়া, আ. ছামাদ খান, মোমিন খান, মো. রুহল মৃধা  বিজয়ী হয়েছেন।
এর আগে সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পৌরসভার ৯ টির মধ্যে ৭ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ব্যালট পেপারে ভোট গ্রহণ সম্পন্ন হলেও দুটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বেলা সাড়ে বারোটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এই ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে জোর করে ভোট আদায়ের চেষ্টাকালে অন্য কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। সহিংসতার এক পর্যায়ে ওই কেন্দ্রের ৭ টির মধ্যে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নেয় উত্তেজিতরা। পরে একটি ব্যালট বাক্স উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারটি ব্যালট বাক্সের ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌমেন্দ্রনাথ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৪ টি ব্যালট বাক্স খোয়া গেছে।
অপরদিকে ৬ নং ওয়ার্ডের ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটার দিকে বাবার পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বরত বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শুকুর শেখের মেয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ থাকে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ টি এম আজমল হোসেন বলেন, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী হাকিম, বিজিবির ৪ টি টিম ও র‍্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।
চতুর্থ বারের মতো বোয়ালমারী পৌরসভায় অনুষ্ঠিত এ  নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২২,২৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ১০,৮৮৩ এবং নারী ভোটার ১১,৩৭৬ জন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিপুল ভোটে এগিয়ে, সহিংসতায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত 

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :