ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারী পৌরসদরে দিনের আলোতেই ডাকাতি

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে সাজসকালে এক সংখ্যালঘুর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী মারাত্মক আহত হন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটগ্রামের কলেজ রোডস্থ মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে।

জানা যায়, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিত্তরঞ্জন সাহা স্ত্রী মল্লিকা রাণী সাহা ও তার কন্যা মাস্টার্স পরীক্ষা শেষে বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টায় ঘুম থেকে জেগে মল্লিকা রাণী ঘরের বাইরে এলে আগে থেকেই উৎপেতে থাকা ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে প্রবেশ করে।

ডাকাতদল মায়ের চোখ বেঁধে মারধর শুরু করলে মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকেও আঘাত করে চোখ বেঁধে ফেলে। শোরচিৎকারের চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখমী হন তাপসী সাহা। তার বাম হাতের রগ কেটে যাওয়ায় বোয়ালমারীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে স্থান ত্যাগ করে।

মল্লিকা রাণী জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভাবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছি তা জানার জন্য ডাকাতেরা আমাদেরকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র উলটপালট ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানায় মৌখিক অভিযোগ করলে স্থানটি পরিদর্শন করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী ধারণা হচ্ছে এটি একটি চুরির ঘটনা। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

বোয়ালমারী পৌরসদরে দিনের আলোতেই ডাকাতি

আপডেট টাইম : ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :