ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাস্তার কাজে অনিয়ম

বোয়ালমারী উপসহকারী প্রকৌশলী মোরসেদকে শোকজ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের এসও (উপসহকারী প্রকৌশলী) মো. মোরসেদকে রাস্তার কাজে অনিয়ম হওয়ায় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) শোকজ করেছেন উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা। ওই শোকজে উল্লেখ করেছেন পাকা সড়কের কাজে রাস্তার দুই পাশে মাটির অনিয়ম করা এবং তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন।

শোকজের বিষয়ে এসও মো. মোরসেদ রবিবার বলেন, শোকজ করেছেন আমি সময় মত জবাব দিব। তবে রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

জানা যায়, উপজেলার সুতালিয়া জয়পাশা পৌনে ৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই সংস্কারের কাজে এসও হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোরসেদ। কাজে মোট বরাদ্দ ১ কোটি ২৫ লাখ টাকা ও রাস্তার পাশে মাটির মোট বরাদ্দ ১৮ লাখ টাকা। মাটির কাজ শেষ না হলেও ৭ লাখ টাকার বিল পাস করিয়ে দেন এসও মোরসেদ।

স্থানীয়দের অভিযোগ রাস্তার দুপাশে ঠিকমতো মাটি দেয়া হয়নি। এ সকল অনিয়মের অভিযোগে ওই এলাকার স্থানীয়রা গত অক্টোবর সকালে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, ঠিকাদারের সাথে ভাগাভাগি করে এই রাস্তার কাজ করছে মোরশেদ। যার কারণে রাস্তার দু’পাশে মাটি না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পূর্ণান্দে সাহা রবিবার বলেন, রাস্তার মাটির কাজে অনিয়মের অভিযোগে রাস্তায় দায়িত্ব থাকা এসও মোরসেদকে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাটির কাজের ৭ লাখ টাকার বিল দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

রাস্তার কাজে অনিয়ম

বোয়ালমারী উপসহকারী প্রকৌশলী মোরসেদকে শোকজ

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :