ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখতে চান সাবেক সাংসদ নাসিরুল ইসলাম

বিভক্তি ভুলে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান, সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এলাকার সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, ব্যক্তিগত, রাজনৈতিক ও গোষ্ঠীগত বিভেদ ভুলে সাংবাদিকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসা সময়ের দাবি।

সোমবার (১ জুন, ২০২৬) বিকালে সাতৈর বাজারে নিজ কার্যালয়ে বোয়ালমারীর কয়েকজন নেতৃস্থানীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নাসিরুল ইসলাম বলেন, “আশপাশের উপজেলার তুলনায় বোয়ালমারীর সাংবাদিকতা অঙ্গন এখনো অনেকটাই অবহেলিত। এখানে সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট বসার জায়গা তো নেইই, এমনকি একটি চেয়ার পর্যন্ত নেই—এটা সত্যিই দুঃখজনক।” তিনি আরও বলেন, “আমি চাই এই পিছিয়ে থাকা সাংবাদিক সমাজের উন্নয়নে কিছু করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় সেই উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বৃহত্তর স্বার্থে নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিতে হবে। তিনি আশ্বাস দেন, এই প্রচেষ্টায় তিনি সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, “আপনারা একটি নির্দিষ্ট দিন ঠিক করে সবাই একসঙ্গে আমার কার্যালয়ে বসুন। সেদিন আপনাদের সমস্যা, দুঃখ-কষ্ট এবং প্রত্যাশার কথা শুনে আমরা একটি ঐক্যবদ্ধ পথ বের করতে পারবো বলে আমি বিশ্বাস করি।”

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট কোরবান আলী, মোঃ রিজাউল হক, কাজী হাসান ফিরোজ, আনোয়ার হোসেন, কাজী আমিনুল ইসলাম ও মোঃ জাকির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বোয়ালমারীর সাংবাদিকতা অঙ্গন আরও শক্তিশালী ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখতে চান সাবেক সাংসদ নাসিরুল ইসলাম

আপডেট টাইম : ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক :