ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার ইন্তেকাল

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা (সোনা মিয়া) আর নেই। শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও হার্টব্লক নিয়ে গুরুতর অসুস্থ ছিলেন সোনা মিয়া। কয়েকদফা সংকটাপন্ন অবস্থায় পড়লেও সামান্য সুস্থ হলেই তার পরিবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস; সব প্রস্তুতি থেমে যায় হাসপাতালে শয্যায়ই। চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না-ফেরার দেশে।

তার মৃত্যুর খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই রুপাপাত ইউনিয়নসহ পুরো বোয়ালমারী জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সরল-নিরহংকার মানুষের প্রিয় এই জনপ্রতিনিধিকে হারিয়ে গ্রামগঞ্জে শোকের মাতম শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য, সোনা মিয়া ছিলেন গরিব-দুঃখী মানুষের নির্ভরতার প্রতীক। ব্যক্তিগতভাবে তিনি বিএনপি পরিবারের হলেও জনগণের সেবায় তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতেন।

এমন একজন মানুষের মৃত্যুতে বোয়ালমারীর রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে গভীর শোক। এলাকাবাসী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তিনি মিথ্যা মামলার ভুক্তভোগী হয়ে মানসিকভাবেও চাপে ছিলেন।

তার পরিবার, সহকর্মী এবং হাজারো শুভানুধ্যায়ী এই মানবিক জনপ্রতিনিধির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীর রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়ার ইন্তেকাল

আপডেট টাইম : ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
এস. এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :