ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

মোল্লা মনিরুজ্জামান:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের ৭৭ নং রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) মো. আফছার শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা বিশিষ্ট সমাজসেবক মো. হাসেম কাজী, প্রতিষ্ঠাতা সভাপতি বাবু বিকাশ কুন্ডু, সাবেক এসএমসি কমিটির সভাপতি ও সমাজসেবক মো. মিজানুর রহমান মাতুব্বর, সাবেক পিটিএ কমিটির সভাপতি মো. নুর আলম মুন্সি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দাউদ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে রাফিউল আলম মিন্টু বলেন, স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) হলো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বোচ্চ স্থানীয় তদারকি ও উপদেষ্টা পর্ষদ। নীতিমালা অনুযায়ী অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের সমন্বয়ে গঠিত এ কমিটির প্রধান লক্ষ্য হলো বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং খেলাধুলার পরিবেশ উন্নয়ন করা।

নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গৌড় কুমার দাশ এবং সহ-সভাপতি আবুল হাসেম কাজী। সদস্য হিসেবে রয়েছেন কবির হোসেন, পূজা রানী দাশ ও মোছাম্মাৎ মারিয়া সুলতানা। বিদ্যুৎসাহী সদস্য হিসেবে আছেন শুভাশিষ কুন্ডু ও ফেরদৌসী বেগম।

প্রাক্তন শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. শাজাহান মুন্সি এবং হাইস্কুল শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোসা. নাজনীন নাহার। ওয়ার্ড সদস্য হিসেবে আছেন মোহাম্মদ আলী মেম্বার।

বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী শিক্ষক মো. দাউদ মিয়া এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

সভা শেষে নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীর রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

আপডেট টাইম : ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মোল্যা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :