ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর বেলজানীতে ট্রাক-নসিমন সংঘর্ষে রাকিব নিহত, আহত শিপন ও জাকারিয়া

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাকিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিপন ও জাকারিয়া নামে আরও দুজন আহত হয়েছেন।

২৭ শে জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে বেলজানী এলাকার সবুজ মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি নসিমন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাকিব, শিপন ও জাকারিয়াকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

আহত শিপন ও জাকারিয়ার অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

এ দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে প্রায়ই বেপরোয়া গতিতে ট্রাক চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

error: Content is protected !!

বোয়ালমারীর বেলজানীতে ট্রাক-নসিমন সংঘর্ষে রাকিব নিহত, আহত শিপন ও জাকারিয়া

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :