ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর বারাশিয়া নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনও লাশের পরিচয় শনাক্ত হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অজ্ঞাত পরিচয়ের লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক। তিনি বলেন, থানা পুলিশের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন লাশ উদ্ধার খবর জানতে পারি। পরবর্তীতে থানায় এসে স্বপ্রণোদিত হয়ে তার দাফনের পরবর্তী দায়িত্ব নিয়েছি। ময়নাতদন্তের পর লাশের দাফন সম্পন্ন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

বোয়ালমারীর বারাশিয়া নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :