ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি ‘ডিজে মাহফুজ’ আটক

বিশেষ অভিযানে পরিত্যক্ত ভবন থেকে গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

-ছবিঃ দৈনিক সময়ের প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের গডফাদার হিসেবে পরিচিত ২০ মামলার পলাতক আসামি মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান ওই এলাকার মৃত গঞ্জর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১০ জুন গোপন সংবাদের মাধ্যমে পুলিশ মাহফুজের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের ভেতর থেকে একটি গোপন পথ ব্যবহার করে পালিয়ে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কামারগ্রামের একটি পরিত্যক্ত ভবনে অবস্থানকালে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা অন্তত ২০টি মাদক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজ একজন চিহ্নিত মাদক কারবারি এবং একাধিক মামলার আসামি। তাকে আটকের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। এর আগে মাদকসহ আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে বোয়ালমারী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি ‘ডিজে মাহফুজ’ আটক

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর) :