দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১৮৩
বার পঠিত
বোয়ালমারীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত
এস. এম রবিউল ইসলাম রুবেলঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। - মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক (সম্মান) সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং পদোন্নতিতে ধারাবাহিক উচ্চ গ্রেড নিশ্চিত করা। - অনুষ্ঠানে বক্তব্য রাখেন—স্বাস্থ্য সহকারী আবুল খায়ের টিটো, তৃপ্তি রানী মন্ডল, গাজী নাসির উদ্দিন ও মোহাম্মদ ইমরুল শাহেদ। - এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমান গনি, মামুদার রশিদ, নাজিমুদ্দিন সিকদার, পলাশ কুমার কীর্তনীয়া, সামিরা পারভিন, মালতি রানী সাহা, মোঃ তামজিদুল ইসলাম, বেবী নাজনীনসহ অন্যান্য স্বাস্থ্য সহকারী সদস্যরা। - বক্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা সুরক্ষায় এই ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা। - স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—এই দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এস. এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
–
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক (সম্মান) সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং পদোন্নতিতে ধারাবাহিক উচ্চ গ্রেড নিশ্চিত করা।
–
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—স্বাস্থ্য সহকারী আবুল খায়ের টিটো, তৃপ্তি রানী মন্ডল, গাজী নাসির উদ্দিন ও মোহাম্মদ ইমরুল শাহেদ।
–
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমান গনি, মামুদার রশিদ, নাজিমুদ্দিন সিকদার, পলাশ কুমার কীর্তনীয়া, সামিরা পারভিন, মালতি রানী সাহা, মোঃ তামজিদুল ইসলাম, বেবী নাজনীনসহ অন্যান্য স্বাস্থ্য সহকারী সদস্যরা।
–
বক্তারা জানান, তারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা সুরক্ষায় এই ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।
–
স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—এই দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।