ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে মশাল মিছিল

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে চাওয়া আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে মশাল মিছিল হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পরে বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে পথসভায় অংশ নেয়। পথ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যোগ দেয়।

বোয়ালমারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শাহাদাত হোসেন অনিক এবং ছাত্র নেতা জনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার গুম, খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা শুনতে পাচ্ছি ফ্যাসিবাদের অন্যতম দোসর, ২০০০ কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামী ফরিদপুর-১ আসনে নির্বাচন করতে চায়। তাঁর এই মন বাসনা ফরিদপুর-১ আসনের জনগন কোনো ভাবেই মেনে নিবে না।

বক্তারা আরও বলেন, আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন। এখন সে আবার নির্বাচন করতে চায়, ফরিদপুর-১ এর জনগণের পক্ষ থেকে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে মশাল মিছিল

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :