ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে সুভাষ সাহার বাড়িতে ঐতিহ্যবাহী দুর্গাপূজা

ঢুলিরা সমানে বাজিয়ে চলেছে ঢোল। থেমে নেই ঢাকের শব্দও। সব মিলে কানে তালা লেগে যাওয়ার দশা। ঢাক আর ঢোলের শব্দে চাপা পড়ে যাচ্ছে পুরোহিত মশাইয়ের গলা।

তবুও মহানন্দে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন সুভাষ সাহার বাড়িতে। জমাচ্ছেন বললে ভুল হবে, প্রতি বছরই দ‍ুর্গাপূজার সময় অসংখ্য মানুষ পূজা দেখতে ভিড় জমান সুভাষ সাহার বাড়িতে।

সুভাষ সাহার বাড়ির দুর্গাপূজা বোয়ালমারীর অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী পূজা। প্রতি বছরই আড়ম্বরের সঙ্গে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এ বাড়িতে। পূজার সময় বাড়ির সামনে বিস্তীর্ণ জায়গা জুড়ে বসে মেলা। মেলায় মিষ্টি, মাটির খেলনা, কাঠের জিনিস, বেলুন, বাঁশি- সবই পাওয়া যায়।

বাড়ির সামনে থেকে মেইন রোড পর্যন্ত করা হয় আলোকসজ্জা। পুরো এলাকাটাই যেন সেই আলোয় ঝলমল করতে থাকে। রাস্তার মুখে প্রবেশপথ হিসেবে তৈরি করা হয় বিশাল বড় গেট।

গেট দিয়ে ঢুকে সুভাষ সাহার মূল বাড়ি পর্যন্ত যেতেই চোখ ধাঁধিয়ে যাবে। এক পাশে জমজমাট মেলা, আর বাড়ি পর্যন্ত যেতে হরেক রঙের আলোকসজ্জা যে কারোরই নজর কাড়বে।

বাড়ির কাছাকাছি যেতেই ভিড় বেড়ে যায় শতগুণ। ভেতর থেকে ভেসে আসে বিকট শব্দ। শব্দ শুনে মনে হবে সত্যিকারের অসুর হাসছে বুঝি। তবে শুধু অসুরের কণ্ঠই নয়, শোনা যায় দেবী দূর্গার মিষ্টি স্বরও। দিনের চেয়ে রাতের বেলায় সত্যিই এই পূজা বেশি আকর্ষণীয়। রাতের আলোকসজ্জা মুগ্ধ করে সবাইকে। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, জাঁকজমকপূর্ণ এ পূজা দেখতে আসেন অন্য সম্প্রদায়ের মানুষও।

দুর্গাপূজার আয়োজনে অনেক বছরের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সুভাষ সাহা। ধর্ম যার যার, উৎসব সবার- এই কথাটির জ্বলন্ত প্রমাণ এ বাড়ির দুর্গাপূজা। শুধু বছরের এই নির্দিষ্ট সময়টুকু নয়, সবসময় ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে থাকার শিক্ষাই যেন দিয়ে চলেছে এই পূজা।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড় নগর গ্রামের সাহা পরিবারে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সর্ব বৃহত দূর্গা প্রতিমার পায়ে পূস্পাঞ্জলী দিয়ে প্রসাদ গ্রহনের আয়েজন করেছে সাহা পরিবারের পক্ষ থেকে বাবু সুবাস সাহা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গ্রাহকের ট্রাক আটকের অভিযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে সুভাষ সাহার বাড়িতে ঐতিহ্যবাহী দুর্গাপূজা

আপডেট টাইম : ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :