ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সাবেক যুবদল নেতার সরকারী খাল দখল করে মাছ চাষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে সাবেক উপজেলা যুবদল নেতা সরকারী খাল দখল করে মাছ চাষ করছেন। ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সৈয়দ টুটুল হোসেনের বিরুদ্ধে। প্রভাবশালী এই যুবদল নেতা খালের প্রায় এক কিলোমিটার অংশ দখল করে রাখায় পার্শ্ববর্তী ফসলের জমি জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বালিয়াপাড়া খাল। বারাসিয়া নদী থেকে এ খাল দিয়ে পানি প্রবাহিত হয়। বালিয়াপাড়া স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত খালটির প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে যুবদল নেতা সৈয়দ টুটুল হোসেনের নেতৃত্বে ৪ থেকে ৫ জন খালে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে আটকে মাছ চাষ করছেন। একই সঙ্গে খালে মাছ চাষের সুবিধার জন্য স্লুইসগেট বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাঁধ ও স্লুইসগেট বন্ধের কারণে পার্শ্ববর্তী বিস্তীর্ণ ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকের পাকা ধান পচে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
কৃষকদের দাবি স্লুইসগেট খোলা থাকলে মাঠের পানি সরে যেত এবং ফসলের ক্ষতি হত না। নাম প্রকাশ না করে স্থানীয় এক বাসিন্দা জানান, টুটুল হুঁশিয়ারি দিয়েছেন যে ওই বাঁধ দেওয়া জায়গা থেকে কেউ মাছ মারলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এর ফলে খালটির দখলকৃত অংশের দুই পাড়ের মানুষ খালটি কোনো কাজেই ব্যবহার করতে পারছেন না।
বালিয়াপাড়া গ্রামের পরশউল্লাহ বলেন, টুটুলের নেতৃত্বে স্থানীয় ৫ থেকে ৬ জন মিলে এই খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। মাসখানেক আগে থেকে তারা এই মাছ চাষ শুরু করছে। প্রতি বছর খালের দুই পাড়ের বাসিন্দারা খাল থেকে মাছ ধরতে পারতেন, এবার আর মাছ ধরা সম্ভব হচ্ছে না। মোক্তার খালাসী নামে একজন বলেন, আমি ক্ষেতে ধান লাগিয়েছিলাম। মাছ চাষের জন্য ওরা (টুটুল) পাশের স্লুইসগেট বন্ধ করে রাখায় ফসলের ক্ষেতে পানি জমে গেছে। আমার পাকা ধান পচে নষ্ট হয়ে গেছে। স্লুইসগেট খোলা রাখলে পার্শ্ববর্তী ফসলের ক্ষেতের পানি খাল দিয়ে নেমে নদীতে নেমে যেত। এ ব্যাপারে অভিযুক্ত সৈয়দ টুটুল হোসেনের বক্তব্য জানতে তার মোবাইলে কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, বিষয়টি জানার পরে সরেজমিনে গিয়ে তাদের বাঁধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। যদি বাঁধ অপসারণ না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, অচিরেই উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে মূল ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

বোয়ালমারীতে সাবেক যুবদল নেতার সরকারী খাল দখল করে মাছ চাষ

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :