ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনের ৬৩০ কেজি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

বোয়ালমারী পৌর এলাকার এক সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে ৬৭ জন ইমাম-মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৮টার দিকে পৌরসভার আঁধারকোঠা গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান-এর বাড়ির নিচতলা থেকে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১২ বস্তা ও খুচরা ৩০ কেজি সর্বমোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল পৌরসভায় হস্তান্তর করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা বলেন, সরকারি চাল দুস্থদের মাঝে বিতরণের কথা থাকলেও তা সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুস সামাদ খানের বাড়িতে পাওয়া গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ খান বলেন, প্রতি বছরই আমার বাসায় এভাবে চাল এনে রাখা হয়। এর সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্যই এমনটি করা হয়েছে।

এদিকে ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী দাবি করেন, বিকেল ৩টার দিকে পৌরসভা থেকে চাল এনে কাউন্সিলরের বাসায় রাখা হয়। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে তা বিতরণের কথা ছিল। কিন্তু পৌরসচিব ও ম্যাজিস্ট্রেট এসে চালগুলো নিয়ে গেছেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তায় মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে চালগুলো পৌরসভায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনের ৬৩০ কেজি চাল উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক :