ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোল্যা মনিরুজ্জামানঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) ১৭ রমজান বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংগঠনের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনারারি ক্যাপ্টেন অব শরীফ গোলজার রহমান (সিগন্যাল)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান (ইবি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈনিক মো. রবিউল ইসলাম খান।

এ সময় সেনা সংগঠনের সদস্যদের পাশাপাশি বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন স্তরের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আশরাফুল আলম বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনে সেনা সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। সেনা সদস্যদের দেখলে তার মুক্তিযুদ্ধের স্মৃতি মনে পড়ে যায়। বোয়ালমারী উপজেলায় এ ধরনের একটি সংগঠন থাকায় তিনি গর্ববোধ করেন।

তিনি আরও বলেন, সংগঠনটি একটি সমাজসেবামূলক সংগঠন এবং এর মাধ্যমে অনেক অসহায় ও দুস্থ পরিবার সহায়তা পেয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগে নিজের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

ইফতারের আগে সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদক কর্পোরাল আবুল হাসেম পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে মোনাজাত শেষে নির্ধারিত সময়ে উপস্থিত সবাই খেজুর দিয়ে ইফতার করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
মোল্যা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :