ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেছেন (এনসিপি-র বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান ঠাকুর অপু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হাসিবুর রহমান ঠাকুর অপু বোয়ালমারী প্রেসক্লাবের সকল সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেন।

রবিবার (১৮ জানুয়ারী ২০২৬) রাতে বোয়ালমারী পৌর শহরের বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল হেলাল স্কয়ারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে অপু বলেন, ‘আমি এই জনপদেরই সন্তান, এই জনপদের সাধারণ মানুষের পাশে থেকে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছি। জনপদের সাধারণ মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক, আমি আশা করি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন তাদের কথা বলার জন্য।

আমি সারাটা জীবন মানুষের পাশে থেকে কাজ করে যাব।’ তিনি আরো বলেন, ‘ভোট কারচুপি করার কোন সুযোগ নেই, ভোটে অনিয়ম করার চেষ্টা হলে, ভোট কেন্দ্রের উপর দিয়ে একটা চিলও উড়ে যেতে দেব না। ভোটার তার ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।’ এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মো: মুরসিদ আহমেদ লিটু সিকদার, সাধারণ সম্পাদক মুহাব্বত জান চৌধুরী, অর্থ সম্পাদক তৈয়বুর রহমান কিশোরসহ মো: ইলিয়াস মোল্লা, মো: জাহাঙ্গীর হোসেন, মো: রাসেল মিয়া, মো: তারেক মো: আব্দুল্লাহ, মো: আজিজুল হক প্রমুখ ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু

আপডেট টাইম : ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :