ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত অন্তত ৯

এস. এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন।

সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের হুজুর বাড়ি অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান মিলের দিকে যাচ্ছিল। এ সময় কালুখালী–ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী শ্রমিক রয়েছেন। পুরুষ দু’জন হলেন—ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্যার ছেলে জব্বার মোল্যা ও মুসা মোল্যা। নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রমিকদের পরিবারে চলছে শোকের মাতম; আর অরক্ষিত রেলগেট নিয়ে আবারও উঠেছে নিরাপত্তাহীনতার প্রশ্ন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত অন্তত ৯

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
এস. এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :