ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড

-ছবিঃ প্রতীকী।

মানিক কুমার দাস:

ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক প্রতিবেশীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাফিজুর রহমান মোল্লা (৫৫) বোয়ালমারী উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মে দুপুরে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী নিজ বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী হাফিজুর রহমান বাড়িতে প্রবেশ করে শিশুটিকে যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরবর্তীতে শিশুটির মা বাড়িতে ফিরে এলে সে ঘটনার বিস্তারিত জানায়। পরদিন ১৬ মে শিশুটির মা বাদী হয়ে হাফিজুর রহমানকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ জুন তিনি হাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, “এ রায়ে আমরা সন্তুষ্ট।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

বোয়ালমারীতে শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :