ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক কারবারী আটক

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ৪মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজন মাদক কারবারী-কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বোয়ালমারীতে অবস্থিত সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সেনা সূত্র থেকে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালমারী সেনা বাহিনীর নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

অভিযান চলাকালে ইয়ামিন (২২), মুন্না (১৮), সাব্বির (২৬) ও শাহেদ (২১) নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামীদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। বিশেষ করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ জানায়, আটককৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পূর্বের কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

error: Content is protected !!

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৪ মাদক কারবারী আটক

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :