ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর একটি অভিযানিকদল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) রাতে বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক লেনদেনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তির নাম ডি জে মাহফুজ (৩২)। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বোয়ালমারী এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে বহাল থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :