ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিএনপির সম্মেলনে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন সামান্য আহত হন।

বুধবার (৮ জুলাই) বিকেলে সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মিয়া ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. বিশু মোল্লার সমর্থকদের মধ্যে সম্মেলন শুরুর আগে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশু মোল্লা অভিযোগ করেন, অন্য ইউনিয়ন থেকে সমর্থক আনা ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে আবুল কালাম মিয়া দাবি করেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক এ ঝামেলা করেছে এবং সম্মেলন সফলভাবে শেষ হয়েছে।

পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়নি। উপজেলা বিএনপি জানিয়েছে, বোয়ালমারী পৌরসভাসহ উপজেলার ১০ ইউনিয়নের কমিটি একসঙ্গে ঘোষণা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বোয়ালমারীতে বিএনপির সম্মেলনে সংঘর্ষ, আহত ৫

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি :