ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিএনপির কমিটি ঘোষণা পদ প্রাপ্তদের আনন্দ মিছিল বঞ্চিতদের বিক্ষোভ

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতরা বিক্ষোভ করেছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পদপ্রাপ্তিরা পৌর সদর বাজারে আনন্দ শোভাযাত্রা করে অপর দিকে পদ বঞ্চিতরা বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচি পালন করে।

এ নিয়ে শহরে আতংক বিরাজ করছে তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নাই ।

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের ৪ মাস পর গত বৃহস্পতিবার মধ্য রাতে কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সমর্থকদের একচেটিয়া আধিপত্য দেখা যায়। প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষের হাতেগোনা কয়েকজন ওই কমিটিতে স্থান পায়। এ নিয়ে ঝুনু মিয়ার সমর্থকরা বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ওয়াপদার মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে বিকেল ৫ টার পরে মিছিল ও অবরোধ কর্মসূচি শুরু করে। ঝুনু মিয়ার সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে ওয়াপদার মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগের কর্মিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় কমিটি বাতিল করার দাবি জানানো হয়। কমিটি বাতিলসহ নানা রকম স্লোগান দিয়ে মিছিল দেওয়া হয়।

অপরদিকে কমিটিতে স্থান পাওয়া খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা বিকেল ৫টার পরে স্থানীয় চৌরাস্তা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে ডাকবাংলো সড়কে গিয়ে শেষ হয়। তাদের মিছিল থেকে তারেক জিয়া, খন্দকার নাসিরুল ইসলামকে অভিনন্দন জানিয়ে ধানের শীষের জন্য ভোট চাওয়া হয়।

দুই পক্ষের কর্মসূচি ঘিরে শহরে আতংক থাকলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানা পুলিশও সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, পুলিশ সর্বোচ্চ সর্তকাবস্থায় ছিল। দুই পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

বোয়ালমারীতে বিএনপির কমিটি ঘোষণা পদ প্রাপ্তদের আনন্দ মিছিল বঞ্চিতদের বিক্ষোভ

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :