ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালমারী প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বহিস্কৃত এক বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জেরি মডেল মাদ্রাসার লীজকৃত ৬৬ শতাংশ জমি গায়ের জোরে দখলের অভিযোগ উঠা ঐ বি এন পি নেতার নাম শামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি ইতিপূর্বে উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার (৫ জুলাই) তার বিরুদ্ধে দখল কান্ডের এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের লিজকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং অভিযুক্ত নেতা শামছুদ্দিন মিয়া ঝুনুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ১৯৯৬ সালে বোয়ালমারী রেল স্টেশন এলাকায় ২৭০/৬ থেকে ২৭০/৯ নং খাম্বার মধ্যে অবস্থিত ৬৬ শতাংশ জমি পাঞ্জেরী মডেল মাদ্রাসার অনুকূলে বরাদ্দ দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই থেকে জমির খাজনাদি নিয়মিত পরিশোধ করে আসছে মাদ্রাসাটি। কিন্তু স্থানীয় প্রভাব খাটিয়ে পুরো জায়গাটি গায়ের জোরে অবৈধ ভাবে দখল করে নিয়ে ভোগ করছেন বিতর্কিত নেতা শামসুদ্দীন মিয়া। বর্তমানে তিনি ওই জমির কিছু অংশে কৃষি আবাদ এবং রাস্তা সংলগ্ন বাকি অংশে বেআইনি ভাবে পাকা স্থাপনা বা দোকান-পাট গড়ে তুলে তা মোটা অর্থের বিনিময়ে বিক্রি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আরো বলেন,পাঞ্জেরী মডেল মাদ্রাসার নিজস্ব কোন জমি নেই। ১৯৯১ সাল থেকে একটি ভাড়া করা জায়গায় মাদ্রাসাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারের খাতিরে রেল কর্তৃপক্ষ নালিশী জমিটি মাদ্রাসার নামে বরাদ্দ দিলেও শামসুদ্দিন মিয়া ঝুনুর বাধার কারণে আমরা সেখানে কিছু করতে পারছি না। ফলে ক্রমাগত প্রসার লাভ করা মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম বর্তমানে তীব্র সংকটের মুখে পড়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রেলওয়ের অন্যান্য জমি-জমাও জোর-জবরদস্তি করে ভোগ দখলের বিস্তর অভিযোগ রয়েছে ঝুনু মিয়ার বিরুদ্ধে।

এ কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা ও জরিমানা দেওয়ার নজীর রয়েছে। পেশীশক্তি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলা-মোকদ্দমা তিনি সামাল দিয়ে চলেছেন বলে অভিযোগ। মাদ্রাসার জমি দখলের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত তার কোন কার্যকর সমাধান পাচ্ছেননা বলেও অভিযোগ করেন নিয়ামুল হাসান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত নেতা শামছুদ্দিন মিয়া ঝুনুর বিচার দাবির পাশাপাশি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রেলের লিজকৃত জমি মাদ্রাসার দখলে ফিরিয়ে দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায় সহ সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :