আপডেট টাইম :
০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১০৪
বার পঠিত
বোয়ালমারীতে পিস্তল উদ্ধার, থানায় মামলা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী থেকে একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবুল কাজীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিস্তল উদ্ধার করার ঘটনায় মঙ্গলবার রাতে এসআই কামরুজ্জামান বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ধারার ১৫৪ ধারায় রবিন কাজীকে (৩২) একমাত্র আসামি করে মামলা করেন। রবিন কাজী শিবপুর এলাকার বাবুল কাজীর ছেলে। এ ঘটনায় রবিন কাজীকে গ্রেপ্তাতারের চেষ্টা চলছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাবুল কাজীর দুই তলা বাড়ির নিচ তলার সিড়ির সামনের একটি সানসেটের উপর থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তলটি একটি সিলভারের পাতিলের ভিতর রাখা ছিল। পিস্তলের সাথে একটি ম্যাগাজিনও ছিল। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান পিস্তল উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অর্জিনাল পিস্তল। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে রবিন কাজীকে আসামি করে মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী থেকে একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবুল কাজীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পিস্তল উদ্ধার করার ঘটনায় মঙ্গলবার রাতে এসআই কামরুজ্জামান বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ধারার ১৫৪ ধারায় রবিন কাজীকে (৩২) একমাত্র আসামি করে মামলা করেন। রবিন কাজী শিবপুর এলাকার বাবুল কাজীর ছেলে। এ ঘটনায় রবিন কাজীকে গ্রেপ্তাতারের চেষ্টা চলছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাবুল কাজীর দুই তলা বাড়ির নিচ তলার সিড়ির সামনের একটি সানসেটের উপর থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তলটি একটি সিলভারের পাতিলের ভিতর রাখা ছিল। পিস্তলের সাথে একটি ম্যাগাজিনও ছিল।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান পিস্তল উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অর্জিনাল পিস্তল। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে রবিন কাজীকে আসামি করে মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।