ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পিকআপের ধাক্কায় অটোভ্যানের শ্রমিক নিহত, আহত ৫

এস. এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যানে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের পাশের ফুটবল মাঠসংলগ্ন মহম্মদপুর–বোয়ালমারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো -ন-১৭-৯১৭৬।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আড়মাঝি গ্রামের বাসিন্দা আক্কেল আলী (৪৫) পেশায় একজন পেঁয়াজ রোপণ শ্রমিক। ভোরের দিকে তিনি আরও পাঁচজন শ্রমিককে নিয়ে অটোভ্যানে করে বোয়ালমারী রেলস্টেশনে জোন বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। পথে ময়না ইউনিয়ন পরিষদ অতিক্রম করে ফুটবল মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে তাদের অটোভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আক্কেল আলীর মৃত্যু হয়। অটোভ্যানের অপর পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তিনজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও ময়না ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম বলেন, “আমার মুদি দোকানের সামনেই দুর্ঘটনাটি ঘটে। সকালে দোকান খুলে পানি আনতে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়েছে। ভ্যানের ছয়জন আরোহী ছিটকে পড়ে। একজন ঘটনাস্থলেই মারা যান।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে গেছে। নিহতের মরদেহ বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। যেহেতু ঘটনাটি বোয়ালমারী থানার আওতাভুক্ত, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

বোয়ালমারীতে পিকআপের ধাক্কায় অটোভ্যানের শ্রমিক নিহত, আহত ৫

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
এস. এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :