ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পাঁচ দিন পর নিখোঁজ শিশু আয়শা আলমের মরদেহ উদ্ধার

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে নিখোঁজ শিশু আয়শা আলমের মরদেহ পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের পাঁচ দিন পর ৬ বছরের শিশু আয়শা আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার চতুল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশু আয়শা আলম স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক খাইরুল আলমের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আয়শা। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে চতুল এলাকার পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে নিশ্চিত হন যে এটি তাদের কন্যা আয়শা।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে নির্ধারণ করা হয়নি এটি দুর্ঘটনা না অন্য কোনো কারণে মৃত্যু। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবিতে জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দাবী করছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

বোয়ালমারীতে পাঁচ দিন পর নিখোঁজ শিশু আয়শা আলমের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :