দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মানিক কুমার দাসঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মালবোঝাই নসিমন উল্টে মোঃ সোহাগ (২৩) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বোয়ালমারী উপজেলার অমৃতনগর এলাকার মোঃ কামাল মোল্যার ছেলে। জানা যায়, বিকেলে মালবোঝাই নসিমন নিয়ে যাওয়ার সময় কোন্দারদিয়া এলাকায় একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় নসিমনের হ্যান্ডেল চালক সোহাগের পেটে ঢুকে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মালবোঝাই নসিমন উল্টে মোঃ সোহাগ (২৩) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বোয়ালমারী উপজেলার অমৃতনগর এলাকার মোঃ কামাল মোল্যার ছেলে।
জানা যায়, বিকেলে মালবোঝাই নসিমন নিয়ে যাওয়ার সময় কোন্দারদিয়া এলাকায় একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় নসিমনের হ্যান্ডেল চালক সোহাগের পেটে ঢুকে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।