ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান, মালিকের জরিমানা

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান মিলেছে এবং মালিককে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআই অনুমোদন ছাড়া ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে নকল শিশুখাদ্য তৈরির দায়ে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই ফুড’ নামের কারখানায় এ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪০) ও বাহারুল বিশ্বাস (৩৭) একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর কোনো অনুমোদন ছাড়াই জুস, আইস, ললিপপ ও তেঁতুল-জলপাইয়ের চাটনি তৈরি করে আসছিলেন। এসব পণ্য তৈরিতে ক্ষতিকর স্যাকারিন, ঘন চিনি ও বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য জব্দ করে। পরে জব্দকৃত এসব মালামাল স্থানীয় স্টেডিয়াম সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় কারখানার মালিক বাহারুল বিশ্বাসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “এই কারখানায় উৎপাদিত পণ্যগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান, মালিকের জরিমানা

আপডেট টাইম : ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :