ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

-ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন। -ছবিঃ নিজস্ব প্রতিনিধি।

নানা অনিয়মের অভিযোগে বোয়ালমারীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ষাট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো; বোয়ালমারী পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত কোহিনুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আল আমিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সাথে প্রতারণা করে আসছে; এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, সেবার মূল্য তালিকা না থাকা, পরিক্ষার পরিচ্ছন্ন না থাকা, বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ না করা, এবং রোগীদের পরিপত্রের ডকুমেন্ট না রাখা সহ নানা ধরণের অনিয়মের কারণে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ২৬৯ ধারায়, অপরাধের ধরন অনুযায়ী প্রকার ভেদে জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, নিয়মের বাইরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কারার কারণে তাদের জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা প্রতিষ্ঠান গুলোকে এক মাসের মধ্যে সকল প্রকার অনিয়ম সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর থেকে নিয়মের বাইরে কেউ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে তাদের প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে। এমন অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :