ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতাঃ নদীপাড়ে উপচে পড়া জনতার ঢল

এস এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আঁধারকোঠা বারাশিয়া নদীতে শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীপাড়ে ভিড় জমায় হাজারো মানুষ।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ভেলা বাইচ ছাড়াও ছিল হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠাসহ গ্রামবাংলার নানান মজার খেলা। চারপাশের বাড়িঘর ও নদীপাড়ে ছিল আনন্দ-উৎসবের আমেজ। নানা বয়সী মানুষ ভিড় করেন প্রতিযোগিতা উপভোগ করতে। দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনও ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতা ইমরান হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এলইডি টিভি, মোবাইল ফোন, ডিনার সেট, কলসসহ আকর্ষণীয় পুরস্কার।

এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে- মন্তব্য স্থানীয়দের। তারা এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

বোয়ালমারীতে গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতাঃ নদীপাড়ে উপচে পড়া জনতার ঢল

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
এস এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :