ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় নিহত দুই ব্যবসায়ী

মিজান উর রহমানঃ

কীর্তন শুনে বাড়ি ফেরা হলো না দুই ব্যবসায়ীর, পথে ট্রাক চাপায় নিহত হলেন তারা। ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক চাপায় নিহতরা হলেন, উপজেলার সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)। আহতরা হলেন, সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে কাদিরদী এলাকা থেকে সনাতনী ধর্মীয় অনুষ্ঠান (নাম-কীর্তন গান) শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন সাত ভক্ত। পথে কানখড়দি মাদরাসার সামনে এলে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সাতৈর বাজার ব্যবসায়ী যদুনাথ মালো জানান, “আমরা সবাই এক সাথে বসে কীর্তন শুনছিলাম, কীর্তন শেষ হলে আমি মটর সাইকেলে করে চলে আসি আর ওরা সাতজন একটা আটো রিকসায় আসে। আসার পথে বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।”

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

, বোয়ালমারী, ফরিদপুর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় নিহত দুই ব্যবসায়ী

আপডেট টাইম : ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :