ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবার অভিযুক্ত তরুণের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা উল্টো শিক্ষার্থী ও তার পরিবারকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা মঙ্গলবার (২৭ মে) রাতে বোয়ালমারী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ওই ছাত্রী বোয়ালমারী পৌরসভার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে রামনগর গ্রামের মতিয়ার ঠাকুরের ছেলে তারিকুল ইসলাম। মঙ্গলবার সকালে স্কুলগেটে দাঁড়িয়ে থাকার সময় তারিকুল ছাত্রীটিকে অশালীন মন্তব্য করে। এতে ছাত্রীটি প্রতিবাদ করলে, তারিকুল তার হাতে ধরে টানাহেঁচড়া করে ও থাপ্পড় মারে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, “আমার মেয়েকে তারিকুল নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর আমরা তার পরিবারের কাছে অভিযোগ জানাই। কিন্তু তারা ছেলেকে শাসন না করে উল্টো আমাদের হুমকি দিতে শুরু করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

বোয়ালমারীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে

আপডেট টাইম : ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :