ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অনূর্ধ্ব-১৮ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন চতুল ইউনিয়ন পরিষদ

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বোয়ালমারী উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানার আপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ। বোয়ালমারী পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশ গ্রহণ করে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসূল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মহুয়া মহু প্রমুখ। এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

বোয়ালমারীতে অনূর্ধ্ব-১৮ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন চতুল ইউনিয়ন পরিষদ

আপডেট টাইম : ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :