ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোনের বাড়িতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলার জনি আহমেদ রনি (২৭) নামের এক যুবক ও এনজিও কর্মী রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মোঃ শহরফ আলী ফেলুর ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

–

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে রাজশাহীর মতিহার থানার ধরমপুরে বোনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

–

জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার উধনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শেষে সন্ধ্যায় বোন ও দুলাভাই এর সাথে রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে যান জনি আহমেদ। উদ্দেশ্য ছিল সকালে সেখান থেকে নওগাঁয় কর্মস্থলে যাবেন। কিন্তু নিজের বৈদ্যুতিক মাল্টিপ্লাগ মেরামত করার সময় রাত দশটার দিকে বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

–

সময়ের প্রত্যাশাকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই ও ইউপি সদস্য মোঃ হায়দার আলী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।

–

নিহত জনি আহমেদ রনি বাবা মোঃ শহরফ আলী ও মা পিঞ্জিরা বেগমের একমাত্র ছেলে সন্তান ছিলেন। একমাত্র বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সন্তানের এমন মৃত্যুতে ভ্যান চালক বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা পিঞ্জিরা কান্না করতে করতে বার বার মূর্ছা যাচ্ছেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। শুক্রবার বাদ জুম’আ উধনপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয় বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মো: আমিরুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোনের বাড়িতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :