ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুরের শ্রমিক লীগ নেত্রী কারাগারে

মোঃ নাঈম ইসলামঃ

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। একইসাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামি রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম। তাকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী।

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুরের শ্রমিক লীগ নেত্রী কারাগারে

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :