ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৈশাখী ভাতা ছাড়াই বেসরকারি শিক্ষকদের বৈশাখী উৎসব পালন

রাশিদুল ইসলাম রাশেদঃ

সারাদেশে বৈশাখী উৎসব ভাতা ছাড়াই প্রায় পৌনে ৪ লাখ বেসরকারি স্কুল ও কলেজের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীকে বাংলা বর্ষ বরণ ও বৈশাখী উৎসব পালন করতে হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি স্কুল ও কলেজের এমপিও ভুক্ত শিক্ষক – কর্মচারীরা।

.

নাম প্রকাশে অনিচ্ছুক নাটোরের লালপুর উপজেলার একটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ভোগান্তি দূর করতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)’তে বেতন ভাতা দেয়া শুরু হয়েছে। কিন্তু ভোগান্তি দূর করতে গিয়ে অজানা কারণে উল্টো ভোগান্তি বেড়েছে। বৈশাখী উৎসব ভাতা ছাড়াই বাংলা নববর্ষ ও বৈশাখ পালন করলাম। উৎসবের পরে উৎসব ভাতা পেয়ে কি হবে? এর আগে ঈদুল ফিতরের সময় ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পেতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত ছুটির দিনে ব্যাংক খোলা রাখতে হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ব্যাংক থেকে বেশিরভাগ শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা তুলতে পারেননি। যে কাজটা ২/১ দিন পরে হয়, সেটা ইচ্ছা থাকলে দু একদিন আগেও করা যায়।

.

নাটোরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি মানে বে-ওয়ারিশ। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ৯৬℅ শিক্ষার্থীর পড়াশোনা হয় বেসরকারি স্কুল ও কলেজে। অথচ আমরা যতসামান্য বেতন পাই। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাই অতি নগণ্য। সেটাও আবার সময় মত পাচ্ছি না। বেসরকারি শিক্ষকদের এই কষ্ট দেখার কেউ নেই। শিক্ষকদের ভাগ্যের উন্নতি না হলে টেকসই উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

.

মাউশির ইএমআইএস সূত্রে জানা যায়, ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে কলেজে ৮৬ হাজার ৭৭৯ জন এবং স্কুলের আছেন ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন। বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে কলেজের ৮৬ হাজার ৬২১ জন ও স্কুলের ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা কেউই এখনো মার্চ মাসের বেতন ও বৈশাখী উৎসব ভাতা পাননি।

.

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (রাজশাহী) সহকারী পরিচালক (মাধ্যমিক) মোহাঃ আব্দুর রহিম ও সহকারী প্রোগ্রামার মাসুদ রানা কোন মন্তব্য না করে পরিচালকের সাথে কথা বলার জন্য বলেন। পরিচালক মোহাঃ আছাদুজ্জামানের মুঠোফোনটি বন্ধ থাকায় এবং উপপরিচালক ড. মোঃ আলমগীর কবির ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.

জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি’র মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হতো। সে অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওর বেতন ভাতা ইএফটি’তে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বৈশাখী ভাতা ছাড়াই বেসরকারি শিক্ষকদের বৈশাখী উৎসব পালন

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :