ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ

মোঃ ইকবাল হোসেনঃ

সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর পক্ষ থেকে “বেস্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত সাংবাদিকদের মধ্য থেকে বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে তিনি এ সম্মাননায় ভূষিত হন।

রিয়াজ মুস্তাফিজ দৈনিক সংবাদ প্রবাহ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত থাকাকালীন সময় “সোনার নাও পবনের বৈঠা” শীর্ষক একটি বিশেষ ফিচার প্রতিবেদন প্রকাশ করেন। ব্যতিক্রমধর্মী উপস্থাপনা, গ্রামীণ জীবন-সংস্কৃতির চিত্রায়ন এবং সাংবাদিকতার নান্দনিক প্রকাশের জন্য প্রতিবেদনটি ব্যাপক প্রশংসা অর্জন করে। এরই স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ মে বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মাদ আব্দুস সালাম। সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট পাঁচজন সাংবাদিককে এ বছর সম্মাননা প্রদান করা হয়।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রামের সন্তান রিয়াজ মুস্তাফিজ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। তিনি বর্তমানে দেশের প্রথম ও প্রধান অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক “দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস”-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।

এ সম্মাননা অর্জনের মাধ্যমে রিয়াজ মুস্তাফিজের সাংবাদিকতা জীবনে নতুন একটি মাইলফলক যুক্ত হলো বলে মনে করছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে নসিমন উল্টে চালকের মৃত্যু

error: Content is protected !!

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :