ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপ-নির্বাচন

বেসরকারি ফলাফলে ফাতেমা খাতুন লতা নির্বাচিত

ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম

-ফাতেমা খাতুন লতা।

রাজশাহীর বাঘায় উপ নির্বাচনে কলস প্রতীকে ২ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা। তার প্রাপ্ত ভোট-১১ হাজার ১৫৫। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মহিলা কাউন্সিলর রিনা খাতুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। কাষ্টিং ভোট ১৯,৮২১ বাতিল ১৬৫। বৈধ ভোট ১৯,৬৫৬।

সোমবার (১৭ জুলাই’২৩) সন্ধ্যা সোয়া ৭টায় ফলাফল ঘোষনা করেন রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে রির্টার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রের ৪২০ টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

৫৯ জন প্রিজাইডিং অফিসারসহ, ৪২০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৪০ জন পোলিং অফিসার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসারের পাশাপাশি ভোট গ্রহনের কাজে নিয়োজিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি।

সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল, দুপুর কিংবা ভোট গ্রহনের শেষ সময় পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। অধিকাংশ বুথে প্রার্থীদের পোলিং এজেন্টও ছিলনা। কোন কোন বুথে এক প্রার্থীর এজেন্ট থাকলেও আরেক প্রার্থীর এজেন্ট ছিলনা। মন্থর গতির ভোট গ্রহনের কারণে অলস সময় পার করতে দেখা যায় ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের। কোন কেন্দ্রেই দীর্ঘ লাইন কিংবা অপেক্ষা করে ভোট দেওয়ার চিত্র দেখা যায়নি।

ভোটারের কম উপস্থিতির বিষয়ে পাকুড়িয়ার আনোয়ার হোসেন জানান, কোন প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষের কোন লোক তার কাছে ভোই চাননি। তিনি ভোটও দিতে যাননি। দিঘার ফারহানা আকতার বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকে ভোট দিয়েছি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার ফাতেমা খাতুন বলেন, ২০১৯ সালের ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন রিজিয়া আজিজ সরকার। এ বছরের ৮ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে শুন্য পদে উপ নির্বাচনের তফশিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, সকলের সহযোগিতায় সুষ্ট সুন্দরভাবে নির্বাচন শেষ হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপ-নির্বাচন

বেসরকারি ফলাফলে ফাতেমা খাতুন লতা নির্বাচিত

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :