দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
১১৫
বার পঠিত
বেলাবোতে মাকে মারধর, বোনকে অশ্লীল বার্তা—ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ!
মোঃ আলম মৃধাঃ নরসিংদীর বেলাবো উপজেলায় ওমর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মাকে নিয়মিত মারধর এবং বোনকে অশ্লীল বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওমর আলী উপজেলার সররাবাদ বোর্ড স্কুল এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ওমর আলী তার মাকে প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এ ঘটনায় তার ওমান প্রবাসী বোন লাইলী আক্তার প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অথচ ওই মায়ের ভরন- পোষণের সকল খরচ দেন তার বোন। ওমর আলী ও অন্য ভাইরা মাকে ঠিক মত দেখাশোনাটাও করেন না। অসুস্থ মুক্তিযোদ্ধা বাবাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওমর আলী সহ অন্য ভাইদের বিরুদ্ধে। এমনকি অভিযোগ রয়েছে, তিনি উলঙ্গ হয়ে নিজের গোপনাঙ্গের ছবি তুলে বোনের কাছে পাঠান, যা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, ওমর আলীর বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগও তুলেছেন তার বোন। তবে এ বিষয়ে অভিযুক্ত গাঁজা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। যদিও মাকে মারধর ও বোনকে গালিগালাজের বিষয়টি তিনি স্বীকার করেছেন । এ ঘটনায় ক্ষুব্ধ ছোট বোন তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেলাবো থানা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর বেলাবো উপজেলায় ওমর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মাকে নিয়মিত মারধর এবং বোনকে অশ্লীল বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওমর আলী উপজেলার সররাবাদ বোর্ড স্কুল এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওমর আলী তার মাকে প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এ ঘটনায় তার ওমান প্রবাসী বোন লাইলী আক্তার প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অথচ ওই মায়ের ভরন- পোষণের সকল খরচ দেন তার বোন। ওমর আলী ও অন্য ভাইরা মাকে ঠিক মত দেখাশোনাটাও করেন না। অসুস্থ মুক্তিযোদ্ধা বাবাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওমর আলী সহ অন্য ভাইদের বিরুদ্ধে। এমনকি অভিযোগ রয়েছে, তিনি উলঙ্গ হয়ে নিজের গোপনাঙ্গের ছবি তুলে বোনের কাছে পাঠান, যা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া, ওমর আলীর বিরুদ্ধে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগও তুলেছেন তার বোন। তবে এ বিষয়ে অভিযুক্ত গাঁজা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। যদিও মাকে মারধর ও বোনকে গালিগালাজের বিষয়টি তিনি স্বীকার করেছেন ।
এ ঘটনায় ক্ষুব্ধ ছোট বোন তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেলাবো থানা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।